
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে সাভার পৌর রেডিও কলোনির মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,
ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এ সময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী (পাথালিয়া ইউনিয়ন সহ-সভাপতি বিএনপি), মোঃ খান মজলিস বাবু (সাভার পৌর বিএনপি ), মোঃ মোশারফ হোসেন মোল্লা ( সভাপতি নং ওয়ার্ড সাভার পৌর বিএনপি), মোঃ রাশেদুজ্জামান বাচ্চু (৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌর বিএনপি),
এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।