1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় স্কুলছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক স্কুলছাত্রীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন সুরাইয়া আক্তার ঈশিতা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঐশী জাহান (১১) নামের এক কিশোরী নিজ বাড়ির নিকটস্থ পুকুরে গোসল করতে গেলে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত সোহেল মোড়ল ও সালাম মোড়ল শিশুটির চুলের মুঠি ধরে পানিতে চুবাতে থাকে এবং তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালায়। এছাড়া তাকে পেটে লাথি ও গলা টিপে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়।
ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ঐশী জাহান জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে— সোহেল মোড়ল, ইকবাল মোড়ল, সালাম মোড়ল, বাবলু মোড়ল ও নাজমা বেগমকে। তারা সকলেই খুলনার পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গাবাজ ও ঝগড়াটে স্বভাবের হিসেবে পরিচিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযোগকারী সুরাইয়া আক্তার ঈশিতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park