1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

অবৈধ গরুর হাট বন্ধে পাইকগাছা উপজেলা প্রশাসনের অভিযান সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে কঠোর অবস্থান

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে গরুর হাট স্থাপন ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলার গদাইপুর হাট এলাকায় জেলা প্রশাসন, খুলনার কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই অস্থায়ী গরুর হাট বসানোর প্রস্তুতি চলছিল। একই সঙ্গে সেখানে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজও চলছিল বলে জানা যায়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করে এবং অনুমোদনবিহীন হাট স্থাপনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এদিকে, পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে একটি অস্থায়ী গরুর হাট পরিচালনার অনুমতি থাকলেও সরকারি কোষাগারে নির্ধারিত ইজারা মূল্য জমা না দেওয়ায় বিকেলে হাটটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে সংশ্লিষ্ট অনুমতিপ্রাপ্ত ব্যক্তি সরকারি ইজারা মূল্য পরিশোধ করলে পুনরায় হাট পরিচালনার অনুমতি দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি আইন অমান্য করে এবং রাজস্ব ফাঁকি দিয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। জনস্বার্থ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park