1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঝরে গেল ১৭টি প্রাণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ আবুল হোসেন স্টাফ রিপোর্টার :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। সোমবার, ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে যমুনা সেতুর পূর্ব পাশে সরাতৈল এলাকায় রডবোঝাই ও যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ি ফিরছিলেন যাত্রীরা। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে বহু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানায় বলে নিশ্চিত করেছে প্রশাসন। বাকি চারজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতদের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে চালকের অসতর্কতা ও অতিরিক্ত যাত্রী বহনকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park