1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ঐতিহ্যবাহী কালাম বাগান ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী কানুয়ারডাঙ্গা ও কালিদাসপুর এলাকার ঐতিহ্যবাহী কালাম বাগান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি দীর্ঘদিন ধরে এলাকার মুসল্লিদের অন্যতম ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাতে অত্র এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।
ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি তাওহীদুর রহমান। জামাত পরিচালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদখালী শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ উয়াইস আহমাদ।
উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন ইমামের দায়িত্ব পালন করেছিলেন মরহুম কারী সুলতান আহমাদ রহমাতুল্লাহি আলাইহি। তাঁর মৃত্যুর পর বর্তমানে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন হাফেজ মাওলানা মুফতি তাওহীদুর রহমান।
এ সময় অত্র এলাকার বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত ছিলেন। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park