1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিক্ষা পাবেন বাংলাদেশিরা শিগগিরই স্বাক্ষরিত হবে বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক (এমওইউ)

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তুলে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে।
বৈঠকে জাপানি প্রতিনিধি দল জানায়, তারা জাপানের মাতৃভাষাভাষী (নেটিভ) শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সরাসরি জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দিতে আগ্রহী। এর ফলে জাপানে যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীরা দেশেই ভাষাগত ও সাংস্কৃতিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা তাদের বিদেশে কর্মক্ষেত্রে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাপানি প্রতিনিধিদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, “জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে দেশের বিভিন্ন স্থানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা চাইলে এসব অবকাঠামো ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারেন।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এই নতুন উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশি জনশক্তির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বৈঠকে প্রস্তাবিত বিষয়গুলো দ্রুত পর্যালোচনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য জাপানের শিক্ষা ও শ্রমবাজারে প্রবেশের পথ আরও সহজ ও বিস্তৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park