1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সাততক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ কে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম : জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় এক গৃহবধূ কে পিটিয়ে যখম করা হয়েছে। আহত ওই গৃহবধূর নাম রুমা পারভিন(৩২)। তিনি সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের আব্দুর জলিলের স্ত্রী। আহত রুমা পারভিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী (নারী) ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আহত রুমা পারভিন জানান,আগরদাঁড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল গফুর দীর্ঘদিন যাবত আমার স্বামীর একাংশ জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওয়ারেশ সূত্রে আমার স্বামী আব্দুল জলিল ২৮ শতক জমি পাবে। কিন্তু আমাদের ১০ শতক জমি তারা দখলে রেখেছে। আমার স্বামী আমাদের জমিতে প্রাচির নির্মাণের জন্য গত ১ জনু সোমবার বাড়িতে ইট নিয়ে আসে। ২ জুন মঙ্গলবার বিকাল ৬ টার দিকে আব্দুল গফুরের নেতৃত্বে লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনাসহ ৫/৬সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আব্দুল গফুর আমার মাথায় বাড়ি মেরে রক্তাক্ত যখম করে। এসময় লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনা গংরা আমাকে মাটিতে ফেলে লাঠি-শোঠা দিয়ে ও কিল ঘুষি মারে। এতে আমার দুই চোখ ও মুখ ফুলে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও আমার স্বামী আব্দুল জলিল আমাকে উদ্ধার করে রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এব্যাপারে, আহত রুমা পারভিনের স্বামী আব্দুল জলিল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫জন কে আসামী করে এজাহার দাখিল করেছেন। মামলা নং-২৩৮, ধারা-১৪৩/ ৩২৩/৩২৫/৩৭৯/৩৫৪। বিষষটি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার। এবং সঠিক তদন্তপূর্বক সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park