1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মানবতার রাজনীতির অনুপ্রেরণা নাজমুল হাসান: জন্মদিনে অসহায় মানুষের পাশে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এই মানবিক কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ রেলস্টেশন, শিয়ালকোল বাজার এবং কামারখন্দ রেলস্টেশন এলাকায় একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নেতাকর্মীরা জানান, কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের কাছে বেশি আনন্দের। তাই নাজমুল হাসানের জন্মদিনকে ঘিরে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।
তারা বলেন, নাজমুল হাসান একজন মানবিক, জনবান্ধব ও ত্যাগী রাজনৈতিক নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও মানবিক মূল্যবোধ থেকেই তরুণ নেতাকর্মীরা মানুষের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে শিখেছেন। তার এই আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েই জন্মদিনের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।
নেতাকর্মীরা আরও বলেন, চাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করা যেত, কিন্তু প্রকৃত আনন্দ নিহিত রয়েছে মানুষের কল্যাণে কাজ করার মধ্যে। তাই সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে দিনটিকে আরও অর্থবহ করে তোলা হয়েছে।
মাঠপর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা নাজমুল হাসানের প্রতি গভীর আস্থা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, তার সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব মনোভাব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নাজমুল হাসানের নেতৃত্ব ও আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতেও মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আরও বেগবান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park