1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বকশীগঞ্জে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।।
জামালপুরের বকশীগঞ্জে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা কার্যকর কমিটির সম্মানিত সদস্য মরহুম লাভলু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুন) রাতে বকশীগঞ্জ পৌর এলাকায় প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম লাভলু মিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, সংগঠনের প্রতি তাঁর অবদান এবং শ্রমিকদের কল্যাণে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল, কোষাধ্যক্ষ মজিবর রহমান, সদস্য মোঃ আব্দুর রউফ ও মোঃ বাবুল মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সুজন মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়াসহ প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সর্বস্তরের সদস্যবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুম লাভলু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park