1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু !

আদালতের রায় পেয়েও জমি ও গাছ বিক্রির ২ লাখ টাকা পাচ্ছেন না রহিম ঘরামী প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

আদালতের রায় পেয়েও জমি ও গাছ বিক্রির ২ লাখ টাকা পাচ্ছেন না রহিম ঘরামী
প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এস এম নজরুল ইসলামস্টাফ রিপোর্টার গৌরা নদী বরিশাল

বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী গ্রামের বাসিন্দা মোঃ রহিম ঘরামী অভিযোগ করেছেন, দীর্ঘ ২০ বছর ধরে জমি সংক্রান্ত মামলা মোকাবিলা করে আদালত থেকে তার পক্ষে রায় পেলেও এখনো তিনি তার জমির দখল বুঝে পাননি। একই সঙ্গে নিজের জমির গাছ বিক্রির প্রায় ২ লাখ টাকাও তিনি পাচ্ছেন না বলে দাবি করেছেন।
ভুক্তভোগী রহিম ঘরামী জানান, তার পিতা মৃত সোবহান ঘরামীর রেখে যাওয়া প্রায় ১ একর ১৪.৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায় দুই দশক ধরে বিভিন্ন আদালতে মামলা চলার পর সম্প্রতি তিনি বরিশালের আদালত থেকে তার পক্ষে রায় লাভ করেন। আদালতের রায়ে সকল মামলা খারিজ হলেও এখনো তিনি জমির প্রকৃত দখল বুঝে পাননি বলে অভিযোগ করেন।
রহিম ঘরামী বলেন, এটা কেমন নিয়ম? আদালত আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমি এখনো আমার জমি বুঝে পাইনি। আমার জমির গাছ বিক্রি করেছি, কিন্তু সেই টাকাও আমাকে দেওয়া হচ্ছে না। আমি বিনয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি, আমার জমি আমাকে বুঝিয়ে দেওয়া হোক এবং গাছ বিক্রির টাকা ফেরত দেওয়া হোক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ বিক্রির প্রায় ২ লাখ টাকা একই গ্রামের বলু সরদারের ছেলে মানিক সরদারের কাছে জমা রয়েছে।
এ বিষয়ে মানিক সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমির ভাগিদার ও সালিশগণ আমাকে টাকা দিতে নিষেধ করেছেন। তাই আমি এখন পর্যন্ত টাকা প্রদান করিনি।
অভিযোগ রয়েছে, আদালতের রায় পাওয়ার পরও বিবাদী হারিস ও কামাল ওই জমিতে দখল বজায় রেখেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকার পতনের পর তারা জমির একটি অংশে বসতঘর নির্মাণ করলেও সেখানে নিয়মিত বসবাস করেন না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, আদালতের রায় কার্যকর এবং জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী রহিম ঘরামী। তিনি আইন অনুযায়ী তার জমি ও গাছ বিক্রির অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park