1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

এমআরপি ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে ১১ জুন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নে মানবসেবামূলক সংগঠন “এমআরপি ফাউন্ডেশন”-এর উদ্যোগে আগামী ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধামরাইল হাই স্কুল মাঠ, চাঁদখালী, পাইকগাছা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করবেন দেশের খ্যাতনামা চক্ষু ও মাথাব্যথা বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম। তিনি এমবিবিএস, পিজিটি (চক্ষুরোগ), ডিও (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ডিগ্রিধারী এবং ফ্যাকো (সিইআইটিসি), আমেরিকা ও লং ফেলো অরবিন্দ আই কেয়ার সিস্টেম, তামিলনাড়ু, ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক।
ডাঃ নজরুল ইসলাম এর আগে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামিয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল, বরিশালের কনসালটেন্ট, প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, ঢাকার সিনিয়র কনসালটেন্ট এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীর সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ইতোমধ্যে ৭০ হাজারেরও বেশি সফল চক্ষু অপারেশন সম্পন্ন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
ক্যাম্পে যে সকল সেবা প্রদান করা হবে
চিকিৎসা ক্যাম্পে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ছানি রোগী বাছাই করা হবে এবং প্রয়োজনীয় রোগীদের উন্নতমানের লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের চোখের বিভিন্ন সমস্যা নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
রোগীদের চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, ফোলা, চুলকানি, চোখে ঘা, ট্যারা, নেত্রনালীর সমস্যা, ছানি, চোখে মাংস বৃদ্ধি, ঝাপসা দেখা, কম দেখা, মাথাব্যথা, মাইগ্রেনসহ বিভিন্ন চক্ষুজনিত সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।
বিশেষ সুবিধা
ক্যাম্পে নিবন্ধিত রোগীরা মাত্র ৬,০০০ টাকার বিনিময়ে ছানি অপারেশন, লেন্স সংযোজন, থাকা-খাওয়া, যাতায়াত, প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপসহ পূর্ণাঙ্গ সেবা গ্রহণের সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআরপি ফাউন্ডেশনের সদস্যরা বছরজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
আয়োজক ও তত্ত্বাবধান
এই মানবিক উদ্যোগের আয়োজক এমআরপি ফাউন্ডেশন, যার প্রধান কার্যালয় উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ এ অবস্থিত।
অনুষ্ঠানের সৌজন্যে রয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম জয়, নির্বাহী পরিচালক, এমআরপি ফাউন্ডেশন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জি. এম. শাকিল হাফিজ (সম্রাট)।
স্থানীয় জনগণকে উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত হয়ে সেবাগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park