1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরা নদী বরিশাল

বরিশালের গৌরনদীতে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। র‍্যালিটি গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‍্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এ্যনি, সদস্য সচিব মো. মনির আকন, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু এবং সদস্য সচিব গোলাম মাহাতাব সরদারসহ নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে যারা সংগঠনের জন্য কাজ করছেন, তাদের নিয়েই ভবিষ্যতে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. জসিম শরীফ, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, সিরাজ সরদার, মো. নুরু সরদার, আরিফুর রহমান মিঠু, মো. উজ্জ্বল সরদার, মো. খলিল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park