1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কাশিপুরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন: সাধারণ মানুষের সেবায় অনন্য উদ্যোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন স্টাফ রিপোর্টার : ১২নং কাশিপুর ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসা সেবা আরও সহজ ও দ্রুত করতে সম্পূর্ণ বিনামূল্যে ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের আয়োজনে এলাকার সর্বসাধারণের জন্য এই মানবিক সেবার দুয়ার উন্মোচন করা হয়।শনিবার (১৩ জুন) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: আতিকুল ইসলাম।উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো: আতিকুল ইসলাম বলেন,”অর্থের অভাবে বা সঠিক সময়ে যানবহন না পাওয়ার কারণে কোনো মুমূর্ষু রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। কাশিপুর ইউনিয়নের প্রতিটি নাগরিকের জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্সটি পাশে থাকবে।”কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে চালু হওয়া এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের কারণে এলাকার সাধারণ ও নিম্নবিত্ত মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গভীর রাতে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে এই ফ্রি সার্ভিসটি কাশিপুরের মানুষের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।ব্যানারে উল্লিখিত তথ্য অনুযায়ী, যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের জন্য সার্বক্ষণিক হটলাইন নম্বর চালু রাখা হয়েছেজরুরি যোগাযোগের হটলাইন নম্বর:01331-501078 (নোমান)01974-415574 (কামরান) এই মহতী উদ্যোগের ফলে ১২নং কাশিপুর ইউনিয়নের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জরুরি সংকটে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park