1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জ কাশিয়ানীতে সড়ক অবরোধ করে ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

গোপালগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আনুমানিক ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণকারী মহাসড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “একটি ঝটিকা মিছিল হয়েছে। বিষয়টি আমরা অনুসন্ধান করছি। যেহেতু এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি, তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park