1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লক্ষাধিক পার্শে পোনা অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট ও পুশবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দিনব্যাপী উপজেলার শিববাটি, মিনহাজ বাজার ও গড়ইখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে আহরণ করা আনুমানিক ১ লক্ষ পার্শে মাছের পোনা জব্দ করা হয়। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত পোনাগুলো পুনরায় নদীতে অবমুক্ত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “মৎস্য সম্পদের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চিংড়ির গুণগত মান রক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।”
অভিযান চলাকালে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণবীর সরকার উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় অংশ নেয় বাংলাদেশ নৌ পুলিশের শিববাটি নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য বা ‘পুশ’ প্রয়োগ রোধ এবং বাজারে মৎস্যপণ্যের মান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park