1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পাচার রোধে সচেতনতামূলক সভা গৌরনদীতে যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পাচার রোধে সচেতনতামূলক সভা বুধবার ● ১৭ জুন ২০২৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী বরিশাল
গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারেক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ।

বক্তারা বলেন, যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার সমাজের জন্য এক বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন। বিশেষ করে কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মৃধা।
এ সময় বাবু সঞ্জয় কুমার, ভব রঞ্জন হাজরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park