1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

যশোরে গ্রামীণ রাস্তার কালভার্ট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

​স্টাফ রিপোর্টার মোঃ সাজ্জাদ হোসেন
১৯ জুন ২০২৬
​যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি নতুন কালভার্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (০৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কালভার্টটির ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
​প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য:
​প্রকল্পের নাম: “গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া হতে শান্তির মোড় যাওয়ার রাস্তায় খালের উপর ৫.০০ মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ।
​অর্থ বছর: ২০২৫-২০২৬
​কার্যাদেশ মূল্য: ২০,৮০,১২১.৯০ টাকা (বিশ লক্ষ আশি হাজার একশত একুশ টাকা নব্বই পয়সা)।
​কাজ শুরুর তারিখ: ২৮ অক্টোবর ২০২৫ খ্রি.
​কাজ শেষের তারিখ: ২৫ মে ২০২৬ খ্রি.
​ঠিকাদারী প্রতিষ্ঠান: মেসার্স লিটন এন্টারপ্রাইজ, ঝুমঝুমপুর, যশোর।
​উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই কালভার্টটি নির্মাণের ফলে তালবাড়িয়া ও শান্তির মোড় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park