1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশন ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমেল রাইটস

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

size-medium wp-image-4256″ />স্টাফ রিপোর্টার: তানিয়া আক্তার অমি : সাভারে বেসরকারি সংস্থা ফাউন্ডেশন ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমেল রাইটস এর পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিতরণ অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি এলিও সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মহীউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইয়ুব আলী কুটি, জনাব মোঃ জসিম উদ্দিন, জনাব মোঃ আলী রেজা টিটু ও জনাব মোঃ তানভীর আহমেদ সুমন।এছাড়া সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য তানিয়া আক্তার অমি, ট্রেজারার ফাতেমা আক্তার ইতিসহ অসংখ্য অনারারি ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও মৌসুমী ফল বিতরণ করা হয়। এতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।সভাপতি মোঃ ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, “ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”পরিশেষে সকলের জন্য মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park