
মোঃ সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
নড়াইলের বরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষাবিদ নূর মোহাম্মদ মিঞা শিক্ষা কল্যাণ ট্রাস্টের আজীবন সহ-সভাপতি এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শা. ম. আনোয়ারুজ্জামান-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয়। লোহাগড়া নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মুস্তাফিজুর রহমান আলেক।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোহসীন আলীর সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও স্মারক বক্তব্য দেন লোহাগড়া নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।
অনুষ্ঠানে বরেণ্য এই শিক্ষাবিদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে আরও বক্তব্য দেন— মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, লোহাগড়া আলজামেয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুল ইসলাম, অধ্যক্ষ শা. ম. আনোয়ারুজ্জামানের বড় মেয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন জামান, লোহাগড়া আদর্শ কলেজের প্রভাষক মোঃ কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন, ছত্রহাজারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. ন. ম. মাজহারুল হক, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মুরাদুজ্জামান, সাবেক ব্যাংক কর্মকর্তা আখতারুল আলম বাবলু, মরহুমের কনিষ্ঠ কন্যা ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেশমা জামান, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান বিশ্বাস এবং সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ. ম. জামশেদ আহমেদ, এম. এ. হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক রাখি বিল্লাহ, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম অধ্যক্ষ শা. ম. আনোয়ারুজ্জামানের শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মুক্তিযুদ্ধে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান।