1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) লোনাপানি কেন্দ্রের উদ্যোগে “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭)” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে খুলনার পাইকগাছায় অবস্থিত বিএফআরআই লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনার পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ড. মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার।
কর্মশালায় লোনাপানি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। গবেষণা কার্যক্রমের অগ্রগতি এবং নতুন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম সাজেদ রিয়ার, শফিকুল আলম রুবেল এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মো. মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাদিক তারেক আরাফাত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আসাদুজ্জামান ও জাকিয়া সুলতানা, প্রভাষক ড. সাদিয়া সালাম, হাবিবুর রহমান এবং ফাহাদ আল জোবায়ের। এছাড়া বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ইকরামুল হক ও সোয়েবুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার উপপরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ ও এইচ. এম. বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, চিংড়ি চাষি আবু সাবাহ ও আলমগীর সরদার এবং পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন।
কর্মশালায় লোনাপানি কেন্দ্রের চলমান ৬টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী অর্থবছরের জন্য ২টি নতুন গবেষণা প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন ও তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিএফআরআইয়ের বিজ্ঞানী ও গবেষক এবং স্থানীয় মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়ন, টেকসই চিংড়ি চাষ সম্প্রসারণ এবং গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে প্রয়োগ নিশ্চিত করতে বিএফআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মৎস্যখাতের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park