1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কচিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ

সলঙ্গা (উল্লাপাড়া), সিরাজগঞ্জ, ২১ জুন ২০২৬:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত কচিয়ার বিল ও পার্শ্ববর্তী মৌজাসমূহের হাজার হাজার বিঘা কৃষিজমির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) সকাল ১১টায় উনুখা বাজারে অত্র এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কৃষক, জমির মালিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কচিয়ার বিল এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
তারা বর্তমান সরকারের অগ্রাধিকারভুক্ত ‘খাল খনন কর্মসূচি’র আওতায় কচিয়ার বিল সংলগ্ন খালসমূহ দ্রুত খনন ও পুনঃখননের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী আশা প্রকাশ করেন যে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যার ফলে জলাবদ্ধতা দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park