1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর তাতীদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

রাজু আহাম্মেদ গাজীপুর : দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগর তাতীদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।গাজীপুর মহানগর তাতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মুকুল, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, গাছা থানা সভাপতি মোঃ ওসমান, গাছা থানা জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মামুন, গাছা থানা সহ-সভাপতি রতন, ৫০ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশবিরোধী অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
প্রতিবাদ কর্মসূচি শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park