
নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ। সম্প্রতি বড় বাজারের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে রাহাত নামে এক অভিযুক্ত চাঁদাবাজকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রশংসা পেয়েছেন তিনি।
ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বড় বাজারে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর নাহিদের নেতৃত্বে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা অভিযুক্তকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন।
এ সময় সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, নরসিংদীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। দলের কোনো নেতা-কর্মী অপরাধে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি নরসিংদী বড় বাজারকে চাঁদাবাজমুক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।
অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে দেওয়ার এ পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, মোঃ দুলাল মিয়া :স্টাফ রিপোর্টার ,জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি )বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস …