1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

​নড়াইল প্রতিনিধি:নড়াইলের নূর মোহাম্মদ নগরে অবস্থিত ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ জুন, বুধবার দুপুরে) মহাবিদ্যালয়ের মিলনায়তনে এক উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান বাচ্চু।
​মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব লড়ল ফারাজী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ মাহবুব মোর্শেদ এবং জনাব মোঃ মোস্তফা কামাল।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আতাউর রহমান বাচ্চু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষার সাফল্য কামনা করেন। একই সাথে
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park