
নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা
সাপ্তাহিক একুশে :
নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এ সময় সমিতির চলমান কার্যক্রম, ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রোগীবান্ধব সেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস,