
নরসিংদীতে মাদকবিরোধী দিবস উদযাপন, এইচএসসি পরীক্ষা প্রস্তুতি সভা ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাতীয় সাপ্তাহিক একুশে,
নরসিংদীতে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন, ২০২৬ সালের এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি সভা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা উল্লেখযোগ্য।
আজ ২৬ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, নরসিংদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, গত ২৫ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, নরসিংদীর আয়োজনে ২০২৬ সালের এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের ক্যাম্পেইনের কার্যক্রম, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়,
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে, জনস্বাস্থ্য, শিক্ষা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।স্টাফ রিপোর্টার দুলাল মিয়া :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি ) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস,