1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত


এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের গৌরনদী অংশে ধারাবাহিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং মহাসড়কটি দ্রুত ৬-লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভুরঘাটা বর্ডার থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মো. এমদাদ শিকদার বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। কিন্তু দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখনো দুই লেনের সীমাবদ্ধতায় আটকে রয়েছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অপরিকল্পিত সংযোগ সড়ক এবং সংকীর্ণ মহাসড়কের কারণে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা এনাম তালুকদার অভিযোগ করে বলেন, গত কয়েক সপ্তাহে গৌরনদীর ভুরঘাটা, দক্ষিণ পালরদী, মদিনা স্ট্যান্ড, বার্থী, আশোকাঠী, কটকস্থল, বাটাজোড় ও খাঞ্জাপুর এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি ঘটে গত ২৩ জুন দুপুরে। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়েত থেকে ছুটিতে দেশে আসা সোহেল ফকির (২৪) গৌরনদীর খাঞ্জাপুর বটতলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত এভাবেই অনবরত নিহত হচ্ছে তাজা তাজা প্রাণ তাই জনসাধারণের প্রাণের দাবি ভাঙ্গা হইতে কুয়াকাটা কুয়াকাটা পর্যন্ত অনতি বিলম্বে ছয় লেনের এক্সপ্রেস অয়ে কার্যকর করা হোক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park