
মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ, খুলনা জেলা কমিটি এবং জাতীয় পত্রিকা একুশে নিউজ-এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কার্যকলাপ এবং সংগঠনের নির্দেশনা অমান্য করার অভিযোগে মোঃ হাফিজুল ইসলাম (ওরফে হ্যাপি)-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে একুশে নিউজ-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে প্রদত্ত পরিচয়পত্র (কার্ড) ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারের পর থেকে তিনি বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ এবং জাতীয় পত্রিকা একুশে নিউজ-এর কোনো পর্যায়ে প্রতিনিধি, সদস্য বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে একুশে নিউজের বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান-এর সঙ্গে অফিসিয়াল যোগাযোগও বিচ্ছিন্ন রেখেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এমতাবস্থায় সর্বসাধারণকে বিশেষভাবে অবহিত করা যাচ্ছে যে, মোঃ হাফিজুল ইসলাম (হ্যাপি)-এর সঙ্গে একুশে নিউজ বা উক্ত সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের অর্থনৈতিক বা প্রশাসনিক লেনদেন থেকে বিরত থাকুন। এরপরও কেউ ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কোনো প্রকার আর্থিক বা অন্যান্য লেনদেন করলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই বহন করবেন। এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ, খুলনা জেলা কমিটি অথবা একুশে নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি কেউ বহিষ্কৃত ওই ব্যক্তি কর্তৃক সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অর্থ দাবি, প্রতারণার চেষ্টা বা অন্য কোনো অনিয়মের শিকার হন, তাহলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, মোঃ হাফিজুল ইসলাম (হ্যাপি)-এর স্থায়ী ঠিকানা খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে তাঁর সকল সাংগঠনিক ও সাংবাদিক পরিচয় বাতিল এবং অকার্যকর বলে গণ্য হবে।
— কর্তৃপক্ষ
বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ, খুলনা জেলা কমিটি
এবং
জাতীয় পত্রিকা একুশে নিউজ