1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি:

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, গাজিপুর: ​একটি সংগঠন মানে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখা। সংগঠন মানে আমাদের আস্থার জায়গা, সুখ-দুঃখের অংশীদার এবং শক্তির সঞ্চালন। আপনি একা মানেই দুর্বল, আর দশ জন এক হওয়া মানে আপনি দুর্বার। তাই সংগঠনকে ভালোবাসলে, সংগঠনও বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়ায়।” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাসিক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সুমন চৌধুরী।দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে সুমন চৌধুরী বলেন,”সারা দেশে সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।”দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়সংগঠনের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সুমন চৌধুরী বলেন, “আমাদের সংগঠন সম্পূর্ণ স্বচ্ছ। এখানে কোনো চাঁদাবাজ বা সুবিধাবাদীর স্থান নেই।” তিনি আরও জানান যে, দেশজুড়ে সংগঠনের পরিধি বাড়াতে এবং তৃণমূলের সাংবাদিকদের অধিকার রক্ষায় জেলা ও উপজেলা কমিটি গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শিগগিরই এই কমিটিগুলো ঘোষণা করা হবে। সবাইকে সাথে নিয়ে দেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই মাসিক আলোচনা সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন:মীর মোঃ আব্দুল হালিম (ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি) নয়ন মুনির (যুগ্ম সাধারণ সম্পাদক) ​বিজয় হোসেন মানিক (সহ-সভাপতি) ফিরোজ হোসেন নয়ন (স্টাফ রিপোর্টার, ডেইলি এক্সপ্রেস) নিউজ পেপার। বক্তারা দেশের আনাচে-কানাচে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park