1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৩৩ বিজিবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত


সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম:সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) ভারত সীমান্ত দিয়ে আসা মাদক ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গত ১৬ মাসে (২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত) সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ১২৬ কোটি ৬৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। এর মধ্যেমাদকদ্রব্যের মূল্যই ৭৩ কোটি ৭৫ লাখ টাকা।রবিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা ব্যাটেলিয়ন সদর দপ্তরে জব্দকৃত মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান মহোদয়বুলডোজার ও আগুনে পুড়িয়ে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে:৩,৭৯১ বোতল বিদেশি মদ ৪,৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক ৪৭,২৭০ পিস ইয়াবা ৩৩.৪ কেজি গাঁজা ৬ কোটি ৩১ লাখ ১২০ পিস অবৈধ ওষুধ এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির রাসায়নিকসহ বিভিন্ন নিষিদ্ধ মাদক এ সময় ৪৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বিজিবি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বিজিবির ভূমিকার প্রশংসা করে পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরকে মাদক নির্মূলে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park