1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

স্থানীয় নির্বাচনেও বিদ্রোহীদের ছাড় দেবে না বিএনপি, প্রয়োজনে বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী বরিশাল

স্থানীয় নির্বাচনেও বিদ্রোহীদের ছাড় দেবে না বিএনপি, প্রয়োজনে বহিষ্কর
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থান নেবে বিএনপি। বিদ্রোহীদের বিষয়ে নেওয়া হবে ‘জিরো টলারেন্স’ নীতি। দলের হাইকমান্ড থেকে ইতোমধ্যেই বিভিন্ন স্তরে এ বার্তা জানিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সদস্য জানিয়েছেন, সংসদ নির্বাচনের মতো এক্ষেত্রেও দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিরোধিতা করে আসছে। আসন্ন নির্বাচনেও দলীয় প্রতীক থাকছে না। তবে মাঠপর্যায়ে একক প্রার্থী নিশ্চিত করতে নির্দিষ্ট প্রার্থীকে সবুজ সংকেত বা অনানুষ্ঠানিক সমর্থন দেওয়া হবে।
কেন্দ্র বা স্থানীয় সমন্বয় কমিটি যাকে সমর্থন দেবে, দলের অন্য সব সম্ভাব্য প্রার্থীকে তার পক্ষেই কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কারের মতো সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বড় দলের মনোনয়নপ্রত্যাশী বেশি থাকবে, এটাই স্বাভাবিক। জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি ত্যাগ, অবদান এবং এলাকায় গ্রহণযোগ্য জনপ্রিয়তা বিবেচনায় সমর্থন দেওয়া হবে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
অতীতে দেখা গেছে, প্রতীক ছাড়া নির্বাচনে একই এলাকায় দলের একাধিক প্রভাবশালী নেতা প্রার্থী হয়ে থাকেন। এতে ভোট ভাগাভাগি হয় এবং দলীয় কোন্দল চরম আকার ধারণ করে। প্রতিপক্ষ যেন এই সুযোগ নিতে না পারে, সেজন্য আগেভাগেই সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের কঠোর বার্তা দেওয়ার পথে হাঁটছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘সংসদ নির্বাচনে যেমন দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই, ঠিক তেমনি স্থানীয় নির্বাচনেও চেইন অব কমান্ড ধরে রাখা হবে। দল যাকে যোগ্য মনে করে সমর্থন দেবে, বাকিদের তার পেছনে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে বা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে দল থেকে আজীবন বহিষ্কারের মতো সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।’
চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা
বিএনপির শীর্ষ নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর দল এখন রাষ্ট্র পরিচালনায় ও মাঠ গোছানোয় মনোযোগ দিচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার কাঠামোতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে দলটি।

মনোপ্রত্যাশীরা যেন এখন থেকেই দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থাকেন, সেটি নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন নীতিনির্ধারকরা।

বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, ‘স্থানীয় নির্বাচনকে বিএনপি তাদের মাঠ পর্যায়ের সাংগঠনিক ভিত্তি পুনর্গঠন ও গতিশীল করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে। তবে এর পেছনে কিছু বড় সাংগঠনিক চ্যালেঞ্জ ও কৌশল রয়েছে। যেহেতু স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়ার সম্ভাবনা বেশি, তাই প্রতিটি এলাকা থেকে যোগ্য ও গ্রহণযোগ্য একক প্রার্থী ঠিক করা চ্যালেঞ্জিং। এখানে ব্যর্থ হলে দলীয় প্রার্থীদের মধ্যে বিপর্যয় নেমে আসতে পারে। কারণ বেশি প্রার্থী থাকলে কোন্দলও বেশি হবে।’
সিটি করপোরেশনে প্রার্থী হতে পারেন প্রশাসকরা
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে শুধু সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের সমর্থন দেবে। বর্তমানে এগুলোর দায়িত্বে থাকা প্রশাসকদের প্রার্থী করার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হবে না। ফলে নির্বাচনের জন্য অনেকে প্রস্তুতি নিতে পারেন, তাদের আশা থাকতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park