1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ আড়াই লক্ষাধিক টাকার মাদক/চোরাচালান মালামাল জব্দ করেছে বিজিবি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ আড়াই লক্ষাধিক টাকার মাদক/চোরাচালান মালামাল জব্দ করেছে বিজিবি।

২৯ ও ৩০ জুন ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, মাদরা, ভোমরা ও কালিয়ানী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ঔষধ আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মাদরা নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার-৩ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলমোড় নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ সুজন গাজী (২১), পিতা-মোঃ মিলন গাজী, গ্রাম-চৌবাড়িয়া, ডাকঘর-শাখরা কোমরপুর, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে বিজিডি-১০৪৫ ডগ লিজা এর মাধ্যমে শরীর তল্লাশী করে তার নিকট হতে ৩১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়ায় তাকে আটক করে হয়। আটককৃত ইয়াবার সিজার মূল্য ৯,৩০০/- টাকা।

এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আভিযানিক দল সর্বমোট=২,৫৪,৩০০/-(দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত) টাকা মূল্যের মাদক/চোরাচালান মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক/চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park