
নরসিংদী সদর উপজেলা চত্বরে দুই দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন।
স্টাফ রিপোর্ট :মোঃদুলাল মিয়া,
নরসিংদী সদর উপজেলা চত্বরে দুই দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা জাহান সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক এবং সহকারী কমিশনার (ভূমি) মেপতাউল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে এই দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।জাতীয় পত্রিকা সপ্তাহে একুশে..