1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি, ১৬ ডিসেম্বর: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জনাব ইরফানুল হক। এছাড়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, স্বাধীনতা অর্জনের পেছনে জাতির ত্যাগ ও সংগ্রাম এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল অন্যায়, শোষণ ও জুলুমের বিরুদ্ধে দেশের মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য এক বিরাট আমানত।

বক্তারা আরও বলেন, বিজয়ের প্রকৃত মান তখনই প্রতিষ্ঠিত হবে, যখন দেশ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়—তার জন্য ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনও চলমান। মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম কখনো থেমে থাকে না। তরুণ ও ছাত্রসমাজ এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, তা জাতির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

বক্তারা ছাত্রসমাজকে বিজয় দিবসের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের আলোকে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park