
জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল
টাঙ্গাইলের সদর উপজেলায় মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার।
রোববার সকালে উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ‘ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।