1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত


রাজু আহমেদ :

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে উঠান বৈঠকে লটারির মাধ্যমে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার।

রবিবার রাতে মহানগরীর বাসনের দক্ষিণ ভোগড়া এলাকার মিম গার্মেন্টস সংলগ্ন এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড থেকে প্রতিবছর ১০ জন ভোটারকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা ফয়সাল আহমেদ সরকার। এনিয়ে স্থানীয়দের মধ্যে বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে।

এসময় উঠান বৈঠকে সাবেক কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার বলেন, আমি কাউন্সিলর থাকাকালীন সময় নিজের সর্বত্র সততা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি এখনো করছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব। আমি মনে করি মানুষকে সেবা দেয়ার মাঝে নিজের মনে যে তৃপ্তি পাওয়া যায় তা আর অন্য কোন কিছুতে পাওয়া যায় না।

ওমরাহ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিবছর আমার ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করে ইনশাআল্লাহ হজ্বে পাঠাবো। লটারির বিষয়ে তিনি বলেন, যাতে কেউ বলতে না পারে আমি আমার পছন্দের ব্যক্তিদের হজ্বে পাঠিয়েছি। আমার ওয়ার্ডের সকলেই আমার কাছে সমান। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা জানান, ফয়সাল সরকার তাদের অভিভাবক। যে কোন বিপদে-আপদে তারা তাকে পাশে পায়। তাদের এই ১৫ নং ওয়ার্ডে দেশের বিভিন্ন জেলার লোক বাস করে। এই ওয়ার্ডে কেউ মারা গেলে গ্রামের বাড়িতে লাশ প্রেরণের জন্য ফয়সাল সরকার অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন। উঠান বৈঠকে উপস্থিত লোকজন আগামীতেও ফয়সাল আহমেদ সরকারকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করার ঘোষণা দেন।

এ সময় ফয়সাল আহমেদ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ তুলে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি জনগণকে এসব প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সত্য তথ্য প্রকাশে আমার কোনো আপত্তি নেই। তবে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়। শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park