1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নরসিংদীতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ।

জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে,

নরসিংদীর সদর উপজেলার কামারগাঁও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জুলাই বিকেলে কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন মাদক একটি জাতীয় সমস্যা. যা যুবসমাজের ভবিষ্যৎ ও সমাজের শান্তি-শৃঙ্খলার জন্য বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি. এ আর এম আল মামুন। তিনি মাদকের কুফল তুলে ধরে যুবসমাজকে এ ধরনের অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সন্দেহভাজন মাদক কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
এছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণ নিজ নিজ এলাকাকে মাদক. সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park