1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কোম্পানীগঞ্জে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিআরবি কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত

কোম্পানীগঞ্জ: উপজেলা প্রতিনিধিঃ
আব্দুল আউয়াল
০৯-০৭-২০২৬ইং

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। এ সময় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিয়মিত বাজার তদারকির বিষয়ে আলোচনা হয়।
পরে কমিটির প্রতিনিধিরা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের সঙ্গে সাক্ষাৎ করে বাজারে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চাঁদাবাজি ও ক্রেতা-বিক্রেতা হয়রানি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। ওসি সিআরবির জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বাজারে নিয়মিত তদারকি, অতিরিক্ত মূল্য আদায় ও মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ওজনে কারচুপি প্রতিরোধ, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসন ও সিআরবির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে সিআরবি কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তারা ভোক্তা অধিকার রক্ষায় সিআরবির জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park