1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জে পানির নিয়ে বিরোধে পরিবারের উপর হামলা আহত ৪ জন। থানায় অভিযোগ, দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শান্ত আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোঃ শরিফুল ইসলাম :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় সরকারি পানি ঢালু মুখ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে।

অভিযোগকারী মোঃ মনির উদ্দিন মোড়ল জানান, তাঁর প্রতিবেশী মোঃ রাশেল শেখ (৪০), তার স্ত্রী তানিয়া বেগম(৩০) ছাদেকা বেগম(৬০) মিলে সরকারি রাস্তার নিকাশনের ঢালু বন্ধ করে দেন। এ নিয়ে স্থানীয় মোঃ সেলিম (৫০) এর সঙ্গে কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

মনির উদ্দিনের অভিযোগে বলা হয়, তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে নিকাশন খুলে দেওয়ার অনুরোধ করলে রাশেল শেখের স্ত্রী ছাদেকা বেগম তাঁর উপর হামলা চালান। একপর্যায়ে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে ঘুষি মারা হয়। মনির উদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ এবং মোঃ সেলিম প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাদের উপরও এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে উল্লেখ করা হয়, রাশেল শেখ দেশীয় অস্ত্র দিয়ে ইমতিয়াজের মাথায় আঘাত করে। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে ইমতিয়াজ আহমেদের মাথায় ৭ টি সেলাই দেওয়া হয় এবং তাকে ভর্তি রাখা হয়েছে। মনির উদ্দিনের স্ত্রীকেও চিকিৎসা দেওয়া হয়।
মনির উদ্দিন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এলাকায় শান্তিতে বসবাস করতে দেবে না বলে জানিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বিস্তারিত তথ্য:
অভিযোগকারী: মোঃ মনির উদ্দিন, পিতা: মৃত হুদর আলী, জামালপুর গোল্লারটেক।
আহত: মনির উদ্দিনের স্ত্রী, ছেলে ইমতিয়াজ আহমেদ (৩৫) ও মোঃ সেলিম (৫০)।
অভিযুক্ত: মোঃ রাশেল শেখ, ছাদেকা বেগম ও তানিয়া বেগম।
এলাকাবাসী জানান, অভিযুক্ত রাশেল শেখের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আছে বলে শোনা যায়। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park