1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

খাল খননের দাবিতে সলঙ্গার হরিণচড়ায় কৃষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ

সলঙ্গা (উল্লাপাড়া), সিরাজগঞ্জ | ১৪ জুলাই ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন কচি আর বিল ও এর পার্শ্ববর্তী মৌজাগুলোর হাজার হাজার বিঘা কৃষিজমির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক খাল খনন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় সলঙ্গার হরিণচড়া–দবিরগঞ্জ জের মাঝামাঝি বিশ্বরোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত কৃষক, ভূমির মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কচি আর বিল ও আশপাশের মৌজাগুলোর পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার বিঘা কৃষিজমি জলাবদ্ধতার কবলে পড়ে। ফলে কৃষকরা সময়মতো ফসল আবাদ করতে পারেন না এবং উৎপাদন ব্যাহত হওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করলেও জলাবদ্ধতার কারণে সেই বিনিয়োগও ঝুঁকির মুখে পড়ে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন স্থানে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। অথচ রামকৃষ্ণপুর ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনে এখনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। দ্রুত খাল খননের উদ্যোগ নেওয়া হলে শুধু জলাবদ্ধতাই দূর হবে না, বরং হাজার হাজার বিঘা কৃষিজমিতে সারা বছর চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park