1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

নরসিংদী রায়পুরা চান্দেরকান্দী বরকান্দা টিফিনের ফাঁকে গোসলে নেমে প্রাণ গেলে ৪ শিশু শিক্ষার্থী আহত ২ জন চিকিৎসা চলছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২৫ বার পঠিত

নরসিংদী রায়পুরা চান্দেরকান্দী বরকান্দা টিফিনের ফাঁকে গোসলে নেমে প্রাণ গেলে ৪ শিশু শিক্ষার্থী আহত ২ জন চিকিৎসা চলছে।
‎
জাতীয় সাপ্তাহিক একুশে,
‎নরসিংদীর রায়পুরায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসায় টিফিনের ফাঁকে গোসলে নেমে প্রাণ গেছে ৪ শিশু শিক্ষার্থীর।
‎বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় অবস্থিত মাদরাসাটির পার্শ্ববর্তী একটি কাঁকন নদীতে এ ঘটনা ঘটে।
‎
‎নিহতদের মধ্যে তিনজনের নাম তাবিয়া (১৩ ), আয়েশা (৯) ও জান্নাত (৮) বলে জানা গেছে। এদের মধ্যে আয়েশা ও জান্নাত আপন দুই বোন। নিহত অন্য একজনের নাম, ঠিকানা পাওয়া যায়নি। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছাত্ররী ছিলেন।
‎পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিনের ছুটি শুরু হয়। ওই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে পরপর ৫ জন পানিতে নামে। ওই সময় আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে।
‎
‎এরপর ৩ শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর আরও ১ শিশুর মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। তবে, তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
‎
‎
‎রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার : জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্র কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস
‎
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park