1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মির্জা মুরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মির্জা মুরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মতিয়ার রহমান লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা মানবকল্যাণ সংস্থার সভাপতি ডি.কে.বি. শিমুল। এ সময় মরহুম মির্জা মুরাদুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সিরাজগঞ্জ তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, যুগ্ম আহ্বায়ক নাজিম সরকার ও এরশাদ বিন মজিদ, উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু, সদস্য আল আমিন সরকার, আসাদুল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুম মির্জা মুরাদুজ্জামানের রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park