1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সরাইলে নরসিংহপুরে বিদ্যুতের মেইন লাইনে ত্রুটি: এলাকাবাসীর মাঝে তীব্র আতঙ্ক

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত


সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে মধ্যপাড়া হাজী কালাচান উজীর বড়ীর পশ্চিম পাশে বিদ্যুতের প্রধান (মেইন) লাইনে আকস্মিক বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংহপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে হঠাৎ করেই এই সমস্যা দেখা দেয়। লাইনে ত্রুটির কারণে বিকট শব্দ এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা দেওয়ায় আশপাশের সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা তার ছিঁড়ে পড়ার মতো মারাত্মক দুর্ঘটনার ভয় পাচ্ছেন বাসিন্দারা। এলাকার কয়েকজন ভুক্তভোগী জানান, মেইন লাইনের এই সমস্যার কারণে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ শুধু বিঘ্নিতই হচ্ছে না, বরং এটি এখন জানমালের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় আছেন। জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান না করা হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের (পল্লী বিদ্যুৎ সমিতি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাইনটি মেরামত করার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park