1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সততা ও ন্যায়ের জীবন্ত প্রতীক আলহাজ্ব আঃ সাত্তার কমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ এনামুল হক আবির
চীফ রিপোর্টার।

সিরাজগঞ্জবাসীর কাছে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সুপরিচিত নাম আলহাজ্ব আঃ সাত্তার কমিশনার। দীর্ঘদিন ধরে তিনি সততা ও সচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ী আসন করে নিয়েছেন।

বিশেষ করে ব্যবসায়ী সমাজের কাছে তিনি একজন পরিচ্ছন্ন, দূরদর্শী ও ন্যায়পরায়ণ অভিভাবক হিসেবে ব্যাপক আস্থার প্রতীক। ব্যবসা-বাণিজ্যে নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত ও অনুসরণীয়।

সমাজের চরম অবহেলিত দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর জন্য আলহাজ্ব আঃ সাত্তার কমিশনার একজন নির্ভরতার নাম। বিপদে-আপদে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে ও নিঃস্বার্থভাবে। তাঁর মানবিক কর্মকাণ্ড সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এছাড়াও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই ব্যক্তিত্ব আজ শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং তিনি সিরাজগঞ্জবাসীর কাছে একজন আদর্শ মানুষ ও অনুকরণীয় নেতৃত্বের প্রতীক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park