1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটের বেশরগাতীতে ফ্রি চক্ষু ও বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতীতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির, বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প এবং ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ফাউন্ডেশনের বেশরগাতী ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানবিক ও জনকল্যাণমূলক এ কর্মসূচি সম্পন্ন হয়।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম (বাবলু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম (জগলু)।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লতিফ মাস্টার ফাউন্ডেশনের মানবিক, শিক্ষামূলক ও সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা ও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে ফাউন্ডেশনটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ সময় তিনি স্থানীয় রকেট ফুটবল একাডেমি-র ক্রীড়া কার্যক্রমেরও প্রশংসা করেন।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচন ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি মেডিসিন, কার্ডিওলজি, চর্ম ও যৌনরোগ, শিশু, গাইনি, ফিজিওথেরাপি এবং ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে তারা বেশরগাতী গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিচালিত মসজিদ কমপ্লেক্স ও এতিমখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের এমন মহতী উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park