
দিনাজপুরের বিরামপুর উপজেলার ০৫নং বিনাইল ইউনিয়নের কল্লানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কল্লানপুর গ্রামের মোঃ মাহমুদ হোসেন মাহবুব গত ২৪/১১/১৯৮৭ তারিখে মোঃপরব উদ্দিন সরকারের কাছ থেকে ক্রয় দলিল নং-৭৬৮ মূলে করমপুর মৌজার জে.এল নং-১৮৯, দাগ নং-২১৬, হাল দাগ-৩৯৮ এর ৪২ শতক আবাদি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ মজনু মন্ডল, তার ছেলেরা মোঃ রোস্তম আলী, মোঃ পলাশ, মোঃ সবুজ এবং জাহানারা বেগম সহ অজ্ঞাত আরও ৫/৬ জন মহিলা দীর্ঘদিন ধরে তার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।গত ২০/০৭/২০২৬ তারিখ সকাল ৯টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে। এ সময় মাহমুদ হোসেন বাধা দিতে গেলে ১নং অভিযুক্ত মজনু মন্ডল মহিলাদের নির্দেশ দিয়ে বলেন, “একে ধরে মারপিট করে কাপড় ছিড়ে দাও, এর নামে নারী নির্যাতন মামলা দেওয়া হবে। ক্ষমতার জোরে জমি দখল করবো। বাধা দিলে মেরে জমিতে পুঁতে ফেলা হবে” বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।ভুক্তভোগী প্রাণ বাঁচাতে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাসেদ ও মোঃ রহমান সহ আরও অনেকে ঘটনার সাক্ষী বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগী মাহমুদ হোসেন মাহবুর বলেন, “বিবাদীগণ যে কোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি আমার জমি ও জানমালের নিরাপত্তা চাই।”এ বিষয়ে বিরামপুর থানার আফসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনান