1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সভাপতি শওকত সরকার, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন বাবু সহ-সভাপতি হালিম মোল্লা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২১৩ বার পঠিত

রাজু আহাম্মেদ : গাজীপুরের ঐতিহ্যবাহী চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মসজিদের মোতাওয়াল্লি মো. শহিদুল ইসলাম সরকার।ঘোষিত কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার-কে সভাপতি, শওকত হোসেন বাবু-কে সিনিয়র সহ-সভাপতি এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আব্দুল হালিম মোল্লা-কে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মাসুদ রানা, বাসন থানা মেট্রো ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা নবগঠিত পরিচালনা কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, মসজিদের ধর্মীয় কার্যক্রম, সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং সার্বিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারাও নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং মসজিদের উন্নয়ন ও ঐক্যবদ্ধ পরিচালনায় সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park