1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সরাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সরাইল প্রতিনিধি মোঃ ইউসুফ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেতু আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪/০৭/২০২৬ ইং শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকার নাথপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেতু আক্তার বিজয়নগর উপজেলার জালালপুর পূর্ব বাগ এলাকার ফরিদ মিয়ার মেয়ে। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের সুমনের স্ত্রী।পুলিশ জানায়, খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এটি হত্যা,না আত্মহত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।পরিবারের সদস্যরা আরও দাবি করেন, সেতু আক্তারের স্বামী সুমনের আগে তিনটি বিয়ে হয়েছিল এবং সেতু ছিলেন তার চতুর্থ স্ত্রী। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।সরাইল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park