1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কান্দাপাড়ায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের প্রথম সবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান ফকির,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের কান্দাপাড়া খিলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদের পবিত্র কোরআনের প্রথম সবকপাঠ)প্রদান করা হয়েছে।এউপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খিলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গাজী গোলাম কিবরিয়া।বক্তব্য রাখেন ৩নং গোটাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবনির্বাচিত সভাপতি বাশারাত হাওলাদার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা বনি আমিন এবং নবনির্বাচিত ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী।
এছাড়া স্থানীয় ওলামাগণ ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,দ্বীনি শিক্ষা বিস্তারে এই মাদ্রাসার ভূমিকা অপরিসীম।বর্তমানে মাদ্রাসায় প্রচুর ছাত্র পড়াশোনা করছে,যাদের মধ্যে একটি বড় অংশ এতিম ও দুস্থ।লিল্লা বোর্ডিংয়ের মাধ্যমে এই এতিম ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।মাদ্রাসার এই দ্বীনি শিক্ষা কার্যক্রম সফলভাবে চালিয়ে নিতে এবং এতিম শিশুদের পাশে দাঁড়াতে বক্তারা এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিত্ব, অভিভাবক ও আপামর এলাকাবাসীকে আন্তরিকভাবে এগিয়ে আসার ও সহযোগিতা করার জোরালো অনুরোধ জানান।
সবক প্রদান অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রদের অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সবশেষে ছাত্রদের সাফল্য এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park