
নরসিংদীতে জেলা প্রশাসকের সঙ্গে পলাশ উপজেলার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত,
(জাতীয় সাপ্তাহিক একুশে)
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া-এর সঙ্গে পলাশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়,
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সরকারি কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান, পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন,
এ সময় পলাশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। সভায় পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়,মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এসএস,